বাংলাদেশী অভিবাসীকে ইনফোসিসের পরবর্তী সিইও দেখতে চাই
বাংলাদেশী কোনো অভিবাসীকে ভারতের সবচেয়ে বড় প্রযুক্তি প্রতিষ্ঠান ইনফোসিস এর পরবর্তী প্রধান নির্বাহী হিসেবে দেখতে চান ভারতীয় বংশোদ্ভূত মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা।
মাইক্রোসফটের এক অনুষ্ঠানে বিভিন্ন পত্রিকার সম্পাদকদের প্রশ্নের জবাবে ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, যা ঘটছে, তা ‘দুঃখজনক’। এক কথায় বললে তা ‘বেশ খারপ’।
সোমবার রাতে দেয়া তার এ মন্তব্যের উদ্ধৃতি দিয়ে টুইট করেন নিউইয়র্কভিত্তিক ‘বাজফিড নিউজ’-এর প্রধান সম্পাদক বেন স্মিথ। সেখানে তিনি লিখেন, ‘মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলার কাছে ভারতের নাগরিকত্ব আইন সম্পর্কে জানতে চেয়েছিলাম। উত্তরে নাদেলা বলেছিলেন, ‘আমি মনে করি, যা ঘটছে তা দুঃখজনক...এটি সত্যিই খারাপ...আমি দেখতে চাই একজন বাংলাদেশি অভিবাসী যিনি ভারতে এসে সেখানে বড় প্রতিষ্ঠান গড়ে তুলবেন অথবা ইনফোসিসের পরবর্তী প্রধান নির্বাহী হবেন।’
https://twitter.com/BuzzFeedBen/status/1216751208037261312?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1216751208037261312&ref_url=https%3A%2F%2Findianexpress.com%2Farticle%2Findia%2Fsatya-nadella-on-citizenship-amendment-act-love-to-see-bangladeshi-immigrant-become-next-infosys-ceo-6214925%2F
টুইটের ঘণ্টা কয়েক পর সত্য নাদেলা বিষয়টিকে আরও স্পষ্টভাবে তুলে ধরতে একটি বিবৃতি দিয়েছে মাইক্রোসফট।
বিবৃতিতে সত্য নাদেলা বলেছেন, ‘প্রতিটি দেশ অবশ্যই তার সীমানা নির্ধারণ করবে। জাতীয় নিরাপত্তা রক্ষা করবে এবং সে অনুযায়ী অভিবাসন নীতিও থাকবে। গণতন্ত্রে এটি এমন এক বিষয়, যা নিয়ে জনগণ ও সরকারের মধ্যে বিতর্ক হবে এবং এই বাধ্যবাধকতার মধ্যে থেকেই এর সংজ্ঞা নির্ধারণ করবে তারা। আমি ভারতীয় ঐতিহ্য, ভারতীয় বহু সংস্কৃতি আর মার্কিন অভিজ্ঞতা ধারণ করে বড় হয়েছি। আমি এমন একটি ভারত আশা করি, যেখানে একজন অভিবাসী একটি সমৃদ্ধ স্টার্ট আপ গড়ার আশা করতে পারেন বা একটি বহুজাতিক করপোরেশনের নেতৃত্ব দিতে পারেন, যাতে ভারতীয় সমাজ ও অর্থনীতি লাভবান হতে পারে।’
https://twitter.com/MicrosoftIndia/status/1216790874639589376?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1216790874639589376&ref_url=https%3A%2F%2Findianexpress.com%2Farticle%2Findia%2Fsatya-nadella-on-citizenship-amendment-act-love-to-see-bangladeshi-immigrant-become-next-infosys-ceo-6214925%2F